বুধবার ● ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় পুলিশ ও শিশু নিলয় ফাউন্ডেশনের হস্তক্ষেপে রুপার বাল্য বিবাহ বন্ধ
মাগুরায় পুলিশ ও শিশু নিলয় ফাউন্ডেশনের হস্তক্ষেপে রুপার বাল্য বিবাহ বন্ধ
![]()
মাগুরা প্রতিনিধি ঃ
মাগুরা পুলিশের ও স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশনের হস্তক্ষেপে রুপার বাল্য বিবাহ বন্ধ হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বগিয়া গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল।
মাগুরা সদর থানার এস. আই শফিকুল ইসলাম জানান, মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গোপন সংবাদে আমরা স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশনকে নিয়ে আমরা বগিয়া গ্রামে কনের বাবা গোলাম খানের বাড়িতে উপস্থিত হই। তারপর সেখানে অনুষ্ঠিত বাল্য বিবাহটি বন্ধ করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিতে পারবেন না বলে একটি অঙ্গিকার নামা মেয়ের বাবা গোলাম খান স্বাক্ষর করে আমাদের কাছে জমা দেন।
স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, বগিয়া ইউনিয়ন পরিষদের একজন গ্রামপুলিশ আমাকে বাল্য বিবাহ বিষয়ে জানালে আমি তৎক্ষনাত সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। পরে মাগুরা সদর থানা পুলিশের সহযোগিতায় আমরা বগিয়া গ্রামে উপস্থিত হয়ে রুপার বাল্য বিবাহ বন্ধ করি এবং কনের বাবা গোলাম খানের নিকট থেকে একটি অঙ্গিকার নামা স্বাক্ষর করে নিয়ে আসি।






ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী 