বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় বিচারের বাণীর মোড়ক উন্মোচন
মাগুরায় বিচারের বাণীর মোড়ক উন্মোচন
![]()
মাগুরা প্রতিনিধি \ মাগুরা জেলা ও দায়রা জজের এজলাস কক্ষে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে প্রকাশিত স্মরনিকা ‘ বিচারের বাণী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে প্রকাশনাটির মোড়ক উন্মাচন করেন। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন, জেলা ও দায়রা জজের সহধর্মিনী রোখসানা রহমান শিল্পী, মাগুরার সিভিল সার্জন এম এম ছাদুল্লাহ মুন্সী, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু,মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার মাগুরা জেলা জজ আদালতের সহকারি জজ ইয়াসমিন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শিব প্রসাব ভট্টাচার্য, এ্যাডভোকেট ওমর ফারুক, এ্যাডভোকেট আইয়ুব হোসেন,লিপিকা দত্ত প্রমুখ। বিচারের বানী স্মরনিকাতে লিগ্যাল এইডের নানা দিক তুলে ধরে এটিকে মানুষের আরো জীবন ঘনিষ্ঠ করার বিষয়ে নানা সুপারিশ উঠে এসেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।






সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা 