শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » তালার তেতুলিয়া ঐতিহ্যবাহী শাহী মসজিদের বেহাল দশা
প্রথম পাতা » বিবিধ » তালার তেতুলিয়া ঐতিহ্যবাহী শাহী মসজিদের বেহাল দশা
৫৮৬ বার পঠিত
রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তালার তেতুলিয়া ঐতিহ্যবাহী শাহী মসজিদের বেহাল দশা

---
তালা প্রতিনিধি:
তালা উপজেলার তেতুলিয়া গ্রামে খুলনা-পাইকগাছা/কয়রা সড়কের পাশে অবস্থিত প্রায় মাটিতে দেবে যাওয়া প্রাচীন মসজিদটি আগন্তুক অনেকের কৌতুহলের কারন হয়ে দাঁড়ায়। মসজিদটি মূলত তেতুলিয়া শাহী মসজিদ নামে পরিচিত হলেও অফিসিয়ালি এটি খান বাহাদুর সালামতুলউল্লাহ মসজিদ নামে পরিচিত। তেতুলিয়ার জমিদার কাজী পরিবারের বংশধর খান বাহাদুর মৌলভী কাজী সালামতুলউল্লাহ খান ছয় গম্বুজ বিশিষ্ট্য এই মসজিদটি ১৮৫৮-৫৯ সালে প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে তিনি আরো একটি ভবন নির্মাণ করেছিলেন মসজিদটির পাশে। যেটি পরিচিত ছিল সালাম মঞ্জিল নামে। একই স্থাপত্য রীতিতে তৈরি করা হয় সালাম মঞ্জিলটিও। কিন্তু ভবনটি ধ্বংসপ্রাপ্ত হয় অযতœ-অবহেলায়। ভবনটি ধ্বংস হয়ে গেলেও প্রায় দেড়শ বছর আগে নির্মিত মসজিদটি দাঁড়িয়ে আছে তালার ইতিহাস-ঐতিহ্য আরা সৌন্দর্যের প্রতীক হয়ে। মসজিদটি নির্মাণ করা হয় মোগল স্থাপত্য রীতির অনুসরণে। এর গাঁথুনি, চুন, সুরকি আর চিটাগুড়ের। প্রায় ১০ বর্গফুটের ১২টি কলাম বা পিলারের ওপর নির্মাণ করা হয়েছে এর ছাদ। এটি ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ। মিনার আছে ২০টি। বেশির ভাগ মিনারের উচ্চতা প্রায় আট ফুট। তবে চার কোণার চারটি মিনারের উচ্চতা প্রায় ২৫ ফুট। বেশ দূর থেকে বড় চারটি মিনারকে বেশ ভালভাবেই দেখা যায়। মসজিদটিতে রয়েছে নয় ফুট দৈর্ঘ্য ও চার ফুট প্রস্থের সাতটি দরজা। পাশেই রয়েছে অযু করার জন্য ঘাট বাধানো একটি গভীর দীঘি। মসজিদটির মূল ভবনের বাইরে অর্থাৎ বারান্দার মত জায়গায়ও নামাজ আদায়ের সুব্যবস্থা আছে। মসজিদটি দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরীকৃত বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। মসজিদটির চর্চা ‘মোঘল মনুমেন্টস অফ বাংলাদেশ’ নামক গ্রন্থেও পাওয়া যায়। দূর হতে দেখলে মনে হবে মসজিদটি দ্বিতল বিশিষ্ঠ। যার একটি তলা মাটিতে দেবে গিয়েছে। এক তলা আদৌ মাটিতে দেবে গিয়েছে কিনা এর সঠিক উত্তর আসলে কেউ দিতে পারে না। কেউ বলে মসজিদের স্থাপত্য শৈলিই এমন আবার কেউ বলেন এর একটি তল মাটির ভেতরে। তবে দূরত্ব যত হয়েছে মসজিদটি নিয়ে কল্পনা-জল্পনা, রুপকথা-উপকথা ও বেড়েছে। কথিত আছে যে, এই মসজিদ আসলে কেউ নির্মান করেন নাই। মাটি ফুঁড়ে বের হয়েছে এই মসজিদ। অনেক আগের কথা, সেই এলাকায় কোন মসজিদ ছিল না। একদিন ফজরের সময় এলাকাবাসী গায়েবী আযানের শব্দ পান। পরে সকালে গিয়ে দেখেন মসজিদ আর পুকুর। অনেকেই মনে করেন মাটি ফুঁড়ে উঠে আসা এই মসজিদটি আবারো মাটির ভেতরে চলে যাচ্ছে। তবে সত্য যাই হোক না কেন, অযতœ-অবহেলা আর সংস্কারের অভাবে মসজিদটির অবস্থা এখন নাজুক প্রায়।





বিবিধ এর আরও খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

আর্কাইভ