শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ৫৩ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ দুই পেশাদার মাদক সেবী ও ব্যাবসায়ীকে আটক
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ৫৩ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ দুই পেশাদার মাদক সেবী ও ব্যাবসায়ীকে আটক
৬১৪ বার পঠিত
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে ৫৩ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ দুই পেশাদার মাদক সেবী ও ব্যাবসায়ীকে আটক

---
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে ৫৩ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ দীর্ঘ দিনের পেশাদার ২ মাদক সেবী ও ববসায়ীকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের দূর্গাপুর জনৈক মুকুলের মৎস্য ঘেরের পাশে মাদক বিক্রির স্পটে হানা দেয়। এ সময় আশাশুনি সদরের দীর্ঘ দিনের পেশাদার মাদক সেবী ও ব্যবসায়ী তফিল উদ্দিন সরদারের পুত্র সাইফুল ইসলাম (৪৪) ও অজিয়ার সরদারের পুত্র সাবেক ইউপি সদস্য রেহেনা ইসলামের স্বামী নূর ইসলাম (৪৫) কে মাদকদ্রব্য বিক্রি করা কালিন হাতেনাতে আটক করে। পুলিশ তাদের দেহ তল্লাসি করে ৫৩ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজা উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে আশাশুনি থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯ (১) টেবিল (৭)/ক, ৯(ক)/২৫ ধারায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, এ দুই পেশাদার মাদক সেবী ও  ব্যবসায়ী দীর্ঘদিন চতুরতার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বহুবার পুলিশের খাচায় ধরা পড়ে জেল হাজতে ঢুকেও আইন-আদালতের ফাক-ফোকড় দিয়ে ছাড়া পেয়ে নতুন উদ্দামে আবার মাদক সেবন ও ব্যবসা রমরমা ও দেদার্সে চালিয়ে যাচ্ছে। ফলে বহু স্কুল/কলেজগামী কিশোর/যুবককে বিপথগামী করেছে। এলাকার সচেতন মহল এ দুই মাদক সেবীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)