বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে বিড়ালের উপদ্রব বেড়েছে
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে বিড়ালের উপদ্রব বেড়েছে
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর ওয়ার্ডে বিড়ালের উপদ্রব বেড়ে গেছে। বিড়ালের অবাদ বিচারণে গায়ের লোম ও মুখের লালা ছড়াচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা নতুন অসুখে পড়ার আশংকায় ভুগছে।
জানাগেছে, কয়েকমাস যাবৎ পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা রোগীর ওয়ার্ডে সারাক্ষণ বিড়াল বিচারণ করছে। বেডের নিচে রোগীদের রাখা আসবাব পত্রে উপর বিড়াল উঠে বসছে। সুযোগ পেলে রোগীর খাবারে মুখ দিয়ে নষ্ট করছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নতুন করে পেটের অসুখ সহ অন্য অন্য পিড়ায় আক্রান্ত হওয়ার আশংকা করছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন আব্দুর রহিম জানান, পিতার চিকিৎসার জন্য দুই দিন যাবৎ হাসপাতালে রয়েছে। প্রতিদিনই ওয়ার্ডের মধ্যে বিড়ালের এমন উৎপাদ দেখছি। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রীনা রায় চৌধুরী বলেন, রোগীর ওয়ার্ডে বিড়াল থাকলে সমস্য নেই। বিড়াল তাড়ানোর কাজ আমাদের না। এ কাজ দারোয়ানের আর সারাদিন বিড়াল তাড়ানো সম্ভব না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, ওয়ার্ডে বিড়াল আসার বিষয়ে কর্তব্যরত নার্স এমন কথা বলতে পারেন না। রোগীর ওয়ার্ডের সকল দায়িত্ব কর্তব্যরত নার্সের। রোগীর ওয়ার্ডে বিড়াল আসা বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।






নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ 