মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মন্দিরের জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দম্পত্তি গুরুতর আহত
পাইকগাছায় মন্দিরের জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দম্পত্তি গুরুতর আহত

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মন্দিরের জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক দম্পত্তি গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের সম্পত্তি ও মন্দিরে জমিদাতা মৃত রণজিৎ ঘোষের ছেলে নারায়ন চন্দ্র ঘোষের সাথে প্রতিপক্ষ একই এলাকার মৃত মনিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ঘটনার কিছু দিন পূর্বে প্রতিপক্ষরা মন্দিরের সামনে পায়খানা তৈরী করার চেষ্টা করলে প্রতিপক্ষদের সাথে মন্দির কমিটি ও নারায়ণ ঘোষের গোলযোগ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত শুক্রবার বিকালে প্রতিপক্ষরা নারায়ণের সম্পত্তির ঘেরা-বেড়া ও মন্দিরের আসবাব পত্র ভাংচুর করতে থাকলে এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন নারায়ণ ঘোষ (৫৫) ও তার স্ত্রী বীথিকা ঘোষকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মধ্যে বীথিকার অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বীথিকার মাথার ক্ষতস্থানে কয়েকটি সেলাই লেগেছে। এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী বাদী হয়ে প্রতিপক্ষ রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ৭জনকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং-১৯, তাং-১৬/১২/১৭ ইং।






পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার 