শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা
৫৬৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা

---
নড়াইল প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে (৪৭) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে তাকে হত্যা করা হয়। তার শরীরে একাধিক গুলির চিহৃ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও চেয়ারম্যানের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে লোহাগড়ার দিঘলিয়ার বাড়ি থেকে অফিসের কাজে লোহাগড়া উপজেলায় আসেন ইউপি চেয়ারম্যান পলাশ। দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাচন অফিস এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে প্রথমে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে পলাশের মৃত্যদেহ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ হত্যাকান্ডের খবর পেয়ে দিঘলিয়া এলাকার জনসাধারণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতাল এলাকায় ভিড় করেন।
লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠনো হচ্ছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লতিফুর রহমান পলাশ আ’লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।





অপরাধ এর আরও খবর

ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)