মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে রেফারিদের সম্মানে ক্রীড়া সংগঠক জয় সাহার ইফতার মাহিফল
কেশবপুরে রেফারিদের সম্মানে ক্রীড়া সংগঠক জয় সাহার ইফতার মাহিফল
![]()
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে রেফারি সমিতির সম্মানে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের পৌরসভা সড়কের স্পোর্টস গ্যালারিতে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক বজলুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা, রেফারি সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম খান, ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির মিন্টু, সাবেক সদস্য আব্দুল গফুর, আনিসুর রহমান, রেফারি সমিতির সহ সভাপতি রাজু আহমেদ, কোষাধ্যক্ষ তজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান,সদস্য অব্দুস সবুর, মাহাবুবুর রহমান, মতিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কুদ্দুস, সাইফুর রহমান, শওকত আলী, আরজান আলী, আঃ রাজ্জাক প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত সকলে খেলাধুলার স্বার্থে জয় সাহাকে আবারও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক করার দাবী জানান। পরে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু বকর সিদ্দিকী ও ক্রীড়া শিক্ষক কফিল উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক বজলুর রহমান।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা 