শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ৯ জুন ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » বাংলাদেশ ইংলিশ ল্যাংগোয়েজ অ্যাসোসিয়েশন সভাপতি আহাদ ও সম্পাদক ফাহিম
প্রথম পাতা » শিক্ষা » বাংলাদেশ ইংলিশ ল্যাংগোয়েজ অ্যাসোসিয়েশন সভাপতি আহাদ ও সম্পাদক ফাহিম
৫৯৭ বার পঠিত
শনিবার ● ৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ ইংলিশ ল্যাংগোয়েজ অ্যাসোসিয়েশন সভাপতি আহাদ ও সম্পাদক ফাহিম

---
ফরহাদ খান, নড়াইল।
বাংলাদেশ ইংলিশ ল্যাংগোয়েজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি (৩১ মে) এ কমিটি গঠন করা হয়। সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ মৃধা ও সাধারণ সম্পাদক ফাহিম রেজা চৌধুরী। নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের সন্তান আহাদ মৃধা এবং রাজশাহীর বাঘমারা এলাকা সন্তান ফাহিম রেজা চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগোয়েজ’ এ ইংলিশে (পোস্ট গ্রাজুয়েট) অধ্যয়নরত। এছাড়া সহসভাপতি খোরশেদা আক্তার বিথী, শিবলী নোমানী, উম্মে রায়হান রাফা, ইনতিশার কবির, শামীম রেজা ও মোস্তাকিম, যুগ্মসম্পাদক নাফিজুল ইসলাম তুষার, ফাইকা তাজিবা, ছাব্বির মোল্যা, শুভ কুন্ডু, প্রান্তিক বোস ও হাবিবুল্লাহ আনান এবং সাংগঠনিক সম্পাদক আবু আনন্দ, শাহরুল ইসলাম ও আক্তারুজ্জামানসহ ২৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সভাপতি আহাদ মৃধা বলেন, বাংলাদেশ ইংলিশ ল্যাংগোয়েজ অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-ইংরেজি ভাষার ওপর ব্যাপক দক্ষতা অর্জন করার পাশাপাশি দেশের সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে এ ভাষাকে সহজ ভাবে উপস্থাপন করা। ইংরেজি ভাষার প্রসারে এবং শিক্ষার্থীদের মাঝে এ ভাষা শেখার সুফলগুলো তুলে ধরা। ইংরেজি ভাষার ওপর জনপ্রিয়তা অর্জনে কাজ করাসহ শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি গঠন করা হবে। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সভা এবং সেমিনারের মাধ্যমে ইংরেজি ভাষার সহজ দিকগুলো ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরা হবে। ২০১৭ সাল থেকে বাংলাদেশ ইংলিশ ল্যাংগোয়েজ অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত

আর্কাইভ