শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরা প্রেসক্লাবের সভাপতি মিহির কুরি আর নেই
প্রথম পাতা » বিবিধ » মাগুরা প্রেসক্লাবের সভাপতি মিহির কুরি আর নেই
৭৫৮ বার পঠিত
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা প্রেসক্লাবের সভাপতি মিহির কুরি আর নেই

---

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ ও ইনডিপেন্ডেন্ট টিভির মাগুরা জেলা প্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক শহরের নতুন বাজার স্মৃতি সংঘ ও আঠারখাদা সিদ্ধেশ্বরী মঠের সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি (৬৮) শনিবার সকাল ১০.৩০ মিনিটে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। (দিব্যান লোকান স্বগচ্ছাতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ২ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাতে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গতকাল শনিবার সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব)এটিএম আব্দুল ওয়াহহাব, মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা প্রশাসক মো: আতিকুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শামীম খান, দৈনিক খেদমত সম্পাদক খান শরাফত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, মাগুরা ২৫০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন মাগুরা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ে শিক্ষকতা করে অবসরে গিয়ে মাগুরা শহরের নতুন বাজারে নিজ বাড়িতে পাঠশালা শিশু বিদ্যালয় নামে একটি বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার রাত ৯টায় তাকে আঠারখাদা সিদ্ধেশ্বরী মহাশ্মশানে দাহ করা হয়েছে।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)