শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

SW News24
রবিবার ● ১৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খুলনায় বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » বিবিধ » খুলনায় বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৫৯৪ বার পঠিত
রবিবার ● ১৪ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

---

এস ডব্লিউ নিউজ।
৪৯তম বিশ্ব মান দিবস-২০১৮ উপলক্ষে রবিবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) খুলনা আঞ্চলিক অফিস সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘International Standards and the Fourth Industrial Revolution‘ অর্থাৎ ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান’। খুলনা বিএসটিআই এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা বিএসটিআই’র পরিচালক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডীন প্রফেসর ড. মোঃ রেজাউল হক, এবং খুলনা ক্যাব সভাপতি এ্যাড. মোঃ এনায়েত আলী। ধন্যবাদ জানান বিএসটিআই খুলনার উপ-পরিচালক (মেট্রোলজি) মোঃ আব্দুল বারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম এবং বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মোঃ আলমগীর কবির। এসময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিল্প বিপ্লবের এই অগ্রযাত্রায় পণ্যের আন্তর্জাতিক মান ধরে রাখা গুরুত্বপূর্ণ। সরকার বিভিন্ন পণ্যের মানউন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বিএসটিআই কর্তৃক বর্তমানে একশ ৯৪টি পণ্যের মান নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। সকল পণ্যকে বিএসটিআই এর আওতায় আনতে হবে। তারা বলেন, সকল পণ্যের মান উন্নত করতে হলে প্রথমে নিজের মান উন্নত করতে হবে। সকল ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। মানসম্মত পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা বিএসটিআইকে যাচাই করতে হবে। পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা প্রদানে বিএসটিআইকে আরো দক্ষ, জবাবদিহি ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এর সদস্যভূক্ত ১৬৫টি দেশ একযোগে দিবসটি উদযাপন করছে।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে

আর্কাইভ