সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খুলনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
খুলনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

এস ডব্লিউ নিউজ:
‘স্বনির্ভর চলায় সাদাছড়ি নিরাপত্তার প্রতীক’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার খুলনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৮ পালিত হয়। এ উপলক্ষে সকালে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) একেএম শামিমুল হক ছিদ্দিকী।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিবন্ধী সংগঠক শেখ মোঃ আব্দুল হালিম এবং দৃষ্টি প্রতিবন্ধী শেখ নুর মোহাম্মদ।
অতিথিরা বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ। তারাও এই সমাজের অবিচ্ছেদ্য অংশ। সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের বাইরে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাদের সমাজের মূল ¯্রােতধারায় আনতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের মানবাধিকারক্ষা, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পূনর্বাসনের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা বিভাগ কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, খুলনা জেলাতে প্রায় তিন হাজার নয়শত ১১জন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। তাদের জন্য বর্তমান সরকার দুইটি প্রতিবন্ধী স্কুল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি তাদের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম শামিমুল হক ছিদ্দিকী এসময় ৪০জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।






পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে 