সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে মহিলা সমাবেশ
সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে মহিলা সমাবেশ

এস ডব্লিউ নিউজ:
খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে সোমবার সকালে খুলনা ডুমুরিয়া রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা সমাবেশে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ দশ উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন জোয়ার্দার।
প্রসঙ্গত, খুলনা জেলা তথ্য অফিস এই কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলে সিনেমা শো, সঙ্গীতানুষ্ঠান, উঠান বৈঠকসহ অন্যান্য প্রচার কাজ বাস্তবায়ন করছে।






মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা 