শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৩০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
৬৭৫ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

---

এস ডব্লিউ নিউজ ॥

ভিশনঃ ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা শীর্ষক প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা মিলনায়তনে প্রেস ব্রিফিং এর লিখিত বক্তব্য পাঠ করেন, খুলনা জেলা তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা তথ্য অফিস সরকার ও জনগনের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। সরকারের বিভিন্ন নীতিমালা এবং উন্নয়ন কর্মকান্ড প্রত্যন্ত অঞ্চল যেখানে এখনও যোগাযোগের মাধ্যম পৌছায়নি সেখানে জনগনের মাঝে আমরা তথ্য অফিসের মাধ্যমে প্রচার কাজ বাস্তবায়ন করে যাচ্ছি।একই সাথে সরকার সম্পর্কে জনগনের মতামত মন্ত্রনালয়ে প্রেরণ করছি। তিনি আরও বলেন বর্তমান সরকার তার প্রথম মেয়াদ সহ দশ বছরে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা,পরিবেশ উন্নয়ন, টেলিযোগাযোগ, ভৌত অবকাঠামো সহ সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপর আলোচনা করে বলেন দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) ডাঃ আব্দুল আউয়াল, খুলনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক জি এ গফুর, মিজানুর রহমান মিজান, সদস্য সচিব প্রকাশ ঘোষ বিধান, সদস্য আলাউদ্দীন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, আবুল হাসেম, অমল কৃষ্ণ মন্ডল, জহুরুল হক সহ সাংবাদিক বৃন্দ।

 





বিবিধ এর আরও খবর

মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)