সোমবার ● ৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরের বড়েঙ্গা সম্মেলনী বিদ্যাপীঠের অবসর প্রাপ্ত ৯ শিক্ষক-কর্মচারীকে সম্বর্ধনা প্রদান
কেশবপুরের বড়েঙ্গা সম্মেলনী বিদ্যাপীঠের অবসর প্রাপ্ত ৯ শিক্ষক-কর্মচারীকে সম্বর্ধনা প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
যশোরের কেশবপুরে শনিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বড়েঙ্গা সম্মেলনী বিদ্যাপীঠের ৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে অবসরোত্তর সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২ জনকে মরোন্তর সম্বর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান সাদেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সংসদ সদস্য আব্দুল হালীম, প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী, অবসর প্রাপ্ত শিক্ষক অরুন চক্রবর্ত্তী, শিক্ষক মনোজ কান্তি হালদার, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল লিটন, সাবেক শিক্ষার্থী মুনসুর আলী, শিক্ষার্থী পূজা রায়, তপতী, সাদিয়া খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে বড়েঙ্গা সম্মেলনী বিদ্যাপীঠের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস শহীদ, লক্ষী কান্ত পাইন, মো: মোসলেম উদ্দীন, মো: আব্দুস ছাত্তার, শেখ আব্দুল মজিদ, অরুন কুমার চক্রবর্তী, অফিস সহকারি আব্দুল বারী এবং মরোন্তর মৃত অমল কান্তি দে ও আয়া মৃত ভানুবিবিকে অবসরোত্তর সম্বর্ধনা প্রদান করা হয়।






মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা 