রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » মিডিয়া » প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি পুনগঠন
প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি পুনগঠন

এস ডব্লিউ নিউজ ॥
প্রেসক্লাব পাইকগাছা এর কার্যনির্বাহী কমিটি পুনগঠন করা হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি পুনগঠন করার লক্ষে এক সভা প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও ইমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, যুগ্ম-সম্পাদক বিভূতি ভূষণ ঢালী, কোষাধ্যক্ষ পঞ্চানন সানা, দপ্তর সম্পাদক আশিষ রায় চৌধুরী মিন্টু, পাঠাগার সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা রানী, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মাসুম বিল্লাহ। উল্লেখ্য, ইতিপূর্বে প্রেসক্লাব পাইকগাছা এর ৩ সদস্য জগদীশ চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় সরদার ও মিজানুর রহমানকে প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র, পরিপন্থি কর্মকান্ড ও অবৈধ কমিটি গঠন করায় তাদেরকে বহিস্কার করা হয়েছে। সে কারণে প্রেসক্লাব পাইকগাছা এর কার্যনির্বাহী কমিটি পুনগঠন করা হয়।






প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব 