শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিসের আলোচনা সভা
প্রথম পাতা » বিবিধ » আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিসের আলোচনা সভা
৮৭৫ বার পঠিত
সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিসের আলোচনা সভা

---

এস ডব্লিউ নিউজ :

২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে খুলনা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের যৌথ আয়োজনে সোমবার সকালে জেনারেল হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক। দিবসের এবাারের প্রতিপাদ্য ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’।

---

প্রধান অতিথি সিভিল সার্জন বলেন, প্রতিবন্ধী ব্যক্তি আমাদের আপনজন। তারা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীদের কোনক্রমে অবহেলার চোখে দেখা যাবে না। সঠিক পরিচর্যা, উপযুক্ত শিক্ষা, ও প্রশিক্ষণের সুযোগ পেলে তারাও মেধা, দক্ষতা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে শামিল হতে পারে। তিনি আরও বলেন, শিক্ষা ও চিকিৎস্যাসহ সকল ক্ষেত্রে প্রতিবন্ধীদের অগ্রাধিকারভিত্তিতে সেবা দিতে হবে। স্বাভাবিক শিশুর মতো প্রতিবন্ধী শিশুদের প্রতিও সকলকে সমানভাবে যতœশীল হতে হবে ।

জেলারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ হাফিজুর রহমান বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এসময় চিকিৎসক এবং নার্সরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশগ্রহণ করে।





বিবিধ এর আরও খবর

নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)