রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে মাশরাফিকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান
নড়াইল-২ আসনে মাশরাফিকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান

ফরহাদ খান, নড়াইল।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার আহবান জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় নেতৃবৃন্দ ভোটারদের প্রতি এ আহবান জানিয়েছেন। এ লক্ষ্যে ‘বাড়ি বাড়ি গিয়ে মাশরাফির জন্য ভোট প্রার্থনা’র দিক-নিদের্শনা দেয়া হয় নেতাকর্মী, সমর্থক ও ভক্তদের।
আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা পলাশ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ, সৈয়দ মোহাম্মদ আলী, জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত লে. কর্নেল সৈয়দ হাসান ইকবাল, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।
এ উপলক্ষে আউড়িয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে দলে দলে সমাবেশে যোগদান করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা পলাশ মোল্যার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 