শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে ১০০ কর্মী-সমর্থকের আ’লীগে যোগদান
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে ১০০ কর্মী-সমর্থকের আ’লীগে যোগদান
৫৫০ বার পঠিত
রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ১০০ কর্মী-সমর্থকের আ’লীগে যোগদান

---

ফরহাদ খান, নড়াইল।

নড়াইল-১ আসনে কলোড়া ইউনিয়ন বিএনপির প্রায় ১০০ কর্মী-সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে নড়াইলের গোবরা বাজার এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপির কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগে যোগদান করেন। এর মধ্যে রয়েছেন-নড়াইল সদর উপজেলার গোবরা বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্থানীয় বিএনপি নেতা সুলতান মোল্যাসহ প্রায় ১০০ কর্মী-সমর্থক।

---

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কলোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশীষ কুমার বিশ^াস, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান তাপস, কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার রহমান মুক্ত, সাধারণ সম্পাদক উৎপল কুমার বিশ^াস, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম লিটু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম মোল্যা, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাবেক ইউপি সদস্য নাজমুল মোল্যা, জহুরুল হক জহুর, টমাস বিশ^াস, আনন্দ বিশ^াস প্রমুখ।

যোগদান অনুষ্ঠান শেষে কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশাল মিছিল গোবরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোবরা বাজারস্থ নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী কবিরুল হক মুক্তির নির্বাচনী কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা নড়াইল-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)