রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নৌকা মার্কার জন্যই বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল - আওয়ামীলীগ প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর
নৌকা মার্কার জন্যই বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল - আওয়ামীলীগ প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিনিধি :একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে শনিবার সকালে মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া, ইসলামপুর পাড়া ও কলেজ পাড়ায় তিনটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় মহাজোট ও আওয়ামীলীগ প্রার্থী সাইফুজ্জামান শিখর বলেন, নৌকা মার্কার জন্যই বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে । নৌকা মার্কা আছে বলেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে । বাংলাদেশের মানুষ আজ বুঝতে শিখছে যে স্বাধীনতা বিরোধীদের পক্ষে কাজ করলে দেশের ক্ষতি হয় ।তাই আজ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল থেকে প্রত্যেকদিন হাজার হাজার নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিচ্ছে । তিনি আবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বলেন । এ সময় হাসপাতাল পাড়ায় নির্বাচনী সভায় মাগুরা আইনজীবী সমিতির সিনিয়র এ্যাড. আব্দুল মজিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকী ইমাম, জেলা জাতীয় পার্টির আহবায়ক হাসান সিরাজ সুজা , ৯নং ওয়ার্ডের ভোটার এ্যাড. মহব্বত আলী,পৌর কাউন্সিলর আবু রেজা নান্টু ও খান ইমাম হাসান পিকুল প্রমুখ ।






পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় 