বুধবার ● ২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই উৎসব
কেশবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই উৎসব

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই উৎসব শুরু হয়। মঙ্গলবার সকালে সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। নতুন বছরের প্রথম দিনে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন বই পেয়ে খুব খুশী। বই উৎসব অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মিলন মিত্র। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোতাহার হোসাইন, কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মনিরা খানম, শিক্ষক ওয়াজেদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।






পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার 