বুধবার ● ২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় শিক্ষার মান বাড়াতে মুক্তিমঞ্চ একাডেমীর যাত্রা শুরু
মাগুরায় শিক্ষার মান বাড়াতে মুক্তিমঞ্চ একাডেমীর যাত্রা শুরু

মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিক্ষার মান বাড়াতে মুক্তিমঞ্চ একাডেমীর যাত্রা শুরু হয়েছে । মাগুরা সদরের আবালপুর গ্রামে বুধবার মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আমির হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ।
মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ গুল্লু বিশ্বাস বলেন,আমরা শিক্ষার মান বাড়াতে শিশুদের বিনামূল্যে বই,পোশাক ও শিক্ষা প্রদানের কাজ শুরু করেছি । প্রথমে আমার আবালপুর এলাকার অর্ধ-শত গরিব-অসহায় শিশুরা এ একাডেমীতে শিক্ষালাভ করবে । আমরা ইতিমধ্যে মাগুরায় বেকার যুবকদের শিক্ষিত করতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডে কম্পিউটার ও গার্মেন্টস কোর্স চালুর আবেদন করেছি। সেটির বাস্তবায়ন হলে আমরা অনেক অগ্রসর হব ।






পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার 