শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » অধ্যাপক ডাঃ শহীদ উল্লাহ’র পিএইচডি ডিগ্রী লাভ
প্রথম পাতা » শিক্ষা » অধ্যাপক ডাঃ শহীদ উল্লাহ’র পিএইচডি ডিগ্রী লাভ
৬০৭ বার পঠিত
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধ্যাপক ডাঃ শহীদ উল্লাহ’র পিএইচডি ডিগ্রী লাভ

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছার কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় বিএম এর দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ পিএইচডি ডিগ্রী লাভ করেছেন।

জানাগেছে, অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ ডিসেম্বর-২০১৮ সালে ডায়াবেটিস রোগীদের উপর দীর্ঘ ৫ বছর গবেষণা চালিয়ে অধ্যাপক কমল কৃষ্ণ বিশ্বাসের অধীনে ইনষ্টিটিউট অব বায়োলজিক্যাল সাইন্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এন্ডোক্রাইনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল “ঞঘঋ;-৩০৮ এ/অ চড়ষুসড়ৎঢ়যরংস অংংড়পরধঃবফ ডরঃয উরধনবঃবং গবষষরঃঁং ঞুঢ়ব-২ রহ ইধহমষধফবংযর চড়ঢ়ঁষধঃরড়হ”. তিনি ১৯৯৮ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ২০০৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমফিল  ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে একটি বেসরকারী মেডিকেল কলেজে  অধ্যাপনার পাশাপাশি নিজ এলাকা খুলনা জেলার পাইকগাছা উপজেলায় একটি ডায়াবেটিস সেবা কেন্দ্র গড়ে তুলেছেন, যেখানে তিনি প্রতি শুক্রবার সদস্যদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তার পিতা শেখ মোহাম্মাদ আলী পেশায় একজন কৃষক, রাজনীতিবিদ ও সমাজসেবক এবং মাতা মৃত সুখজাহান বিবি শিক্ষানুরাগী ও জনদরদী মানুষ ছিলেন। মোট ৫ ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ ছেলে। ইতিমধ্যে পাইকগাছা ডায়াবেটিস সমিতিতে এক হাজারেরও বেশি রোগী নিয়মিত ভাবে তার কাছ থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। পাইকগাছা ডায়াবেটিস সমিতির সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীগণ তার এই সাফল্যকে স্বাগত জানানোর পাশাপাশি দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

 





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)