শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিবিধ » বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে
প্রথম পাতা » বিবিধ » বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে
৯১৪ বার পঠিত
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে এ্যাপ্রোস সড়ক ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে দূর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্বে এ্যাপ্রোস সড়কের পাশ ভেঙ্গে একাধিক স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিগত বর্ষাকালে কয়েক দিনের ভারি বৃষ্টিতে সড়কের পাশের বালি ধ্বসে যাওয়ায় রাস্তা ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সে সময় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও রাস্তা সংস্কার হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিতে গর্তগুলির ভিতরের বালী ধ্বসে রাস্তার মাঝ বরাবর বিশাল খাদের সৃষ্টি হয়েছে।

---যে কোন সময় গর্ত পড়ে যাববাহন দূর্ঘটনার শিকার হতে পারে। উক্ত ব্রীজ দিয়ে প্রতিদিন কার, মাইক্রো, পিকআপ সহ শত শত যানবাহন চলাচল করছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যে কোন সময় গর্তে পড়ে যানবাহন দূর্ঘটার কবলে পড়তে পারে। এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জানান, রাস্তার ভাঙ্গা গর্তটি পরিদর্শন করা হয়েছে। মেরামত করার জন্য ব্রীজের ঠিকাদারকে জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি ভাঙ্গা গর্তটি সংস্কার করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল জানান, ব্রীজের রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। ভাঙ্গা রাস্তার সংস্কার কাজ করা হবে।

 





বিবিধ এর আরও খবর

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)