শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » চিত্রবিচিত্র » পাইকগাছায় বিরল প্রজাতির গন্ধগোকুলের মৃত্যু
প্রথম পাতা » চিত্রবিচিত্র » পাইকগাছায় বিরল প্রজাতির গন্ধগোকুলের মৃত্যু
১০৫২ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিরল প্রজাতির গন্ধগোকুলের মৃত্যু

---

প্রকাশ ঘোষ বিধান॥

পাইকগাছায় বিরল প্রজাতির একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের মেইন সড়কের পাশে গন্ধগোকুলটিকে মরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা গন্ধগোকুলটিকে মাটি চাপা দিয়ে রাখে।

জানাগেছে, গন্ধগোকুল এক বিচিত্র প্রার্থী। এটি নিশাচর ও স্তন্যপায়ী প্রাণী। বাংলাদেশে ৫ টি প্রজাতির গন্ধগোকুল রয়েছে। এর মধ্যে ৩টি প্রজাতি বিলুপ্তির পথে। এরা নির্জন পরিবেশে একাকি থাকতে পছন্দ করে। সাধারণ গভীর রাতে শিকার ও খাবারের সন্ধ্যানে বের হয়। এরা কলা, আম, আনারস, লিচু সহ বিভিন্ন ফল, বীজ, ইদুর, ছোট পাখি, ছোট সাপ, টিকটিকি, ব্যাঙ, শামুক ইত্যাদি খেতে পছন্দ করে।

গন্ধগোকুলের শরীর থেকে যে গন্ধ বের হয় তা দিয়েই প্রকাশ পায় তার মন মেজাজের অবস্থা। সে যখন ফুরফুরে মেজাজে থাকে বা প্রজনন সময়ে পুরুষ সঙ্গী খোজে তখন তার শরীর থেকে আতপ চাউলের গন্ধ বের হয়। সাধারণত তার শরীর থেকে পোলওয়ের চাউলের গন্ধ বের হয়। আর যখন সে ভয়পায় বা ভয় দেখাতে চায় তখন তার শরীর থেকে পঁচা গন্ধ বের হয়। শরীরের গন্ধ দিয়ে মেজাজ মর্জি বোঝায় বলেই এই প্রাণিটির নাম গন্ধগোকুল।

বন্যপ্রার্থী বিশেষজ্ঞরা জানিয়েছেন, গন্ধগোকুল দেখতে অনেকটা বিড়ালের মত। তবে লম্বা শরীর ও লেজ লম্বা। শরীরের লোম অনেকটা বাদামী বর্ণের। আর সারি সারি কালো ছোপ ছোপ দাগ আছে। আরার কোন প্রজাতির লেজের দিকে কালোর মাঝে হালকা সাদা দাগ রয়েছে। এরা লম্বায় প্রায় ১৬ থেকে ৩৪ ইঞ্চি লম্বা হবে পারে। বাংলাদেশে এরা বিলুপ্তি প্রজাতি ও বিপন্ন অবস্থায় আছে।

 





চিত্রবিচিত্র এর আরও খবর

পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ রং ধারণ ; জনমনে চাঞ্চল্যের সৃষ্টি পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ রং ধারণ ; জনমনে চাঞ্চল্যের সৃষ্টি
পাইকগাছার সবচেয়ে লম্বা মানুষ কলিম শেখ পাইকগাছার সবচেয়ে লম্বা মানুষ কলিম শেখ
কটিয়াদীতে বাঁশি-বাদ্য বাজিয়ে বাবাকে শেষ বিদায়ের চেষ্টা; মাফচেয়ে জানাজা পড়ে, দাফন কটিয়াদীতে বাঁশি-বাদ্য বাজিয়ে বাবাকে শেষ বিদায়ের চেষ্টা; মাফচেয়ে জানাজা পড়ে, দাফন
পাইকগাছায় ৮ পা ও ৪ কান বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম পাইকগাছায় ৮ পা ও ৪ কান বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম
পাইকগাছায় রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব পাইকগাছায় রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব
উঠানে ১৬ ঘন্টা বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান উঠানে ১৬ ঘন্টা বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান
সড়ক দুর্ঘটনায় মৃত নারীর ফোন; তিনি মরেন নাই, বেঁচে আছেন! মৃত নারী পাইকগাছার কপিলমুনির সড়ক দুর্ঘটনায় মৃত নারীর ফোন; তিনি মরেন নাই, বেঁচে আছেন! মৃত নারী পাইকগাছার কপিলমুনির
পাইকগাছায় বউ বদল পাইকগাছায় বউ বদল
পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ! পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ!
পাইকগাছায় পুকুরে পাওয়া গেল দুটি ইলিশ মাছ পাইকগাছায় পুকুরে পাওয়া গেল দুটি ইলিশ মাছ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)