শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করলেন পুলিশ সুপার
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করলেন পুলিশ সুপার
৭৩২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করলেন পুলিশ সুপার

---

ফরহাদ খান, নড়াইল: নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

---

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ছাত্রদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এছাড়া স্কুল ছাত্রদের অপরিণত বয়সে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশ দেন। বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের অন্যতম বাহন বাইসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে সর্তক ভাবে চলাচলের কথা বলেন তিনি। এ ব্যাপারে প্রতিটি ক্লাসে ছাত্রদের সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

পরে ছাত্রদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহীতোষ কুমার দে, সিনিয়র শিক্ষক ইদ্রীস আহম্মদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী শিক্ষাবিদ নাহিদা আক্তার চৌধুরী সুমিসহ ট্রাফিক পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





শিক্ষা এর আরও খবর

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)