শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৬ মে ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » খুলনায় জাতীয় কবি নজরুলের ১২০তম জন্মোৎসবের উদ্বোধন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » খুলনায় জাতীয় কবি নজরুলের ১২০তম জন্মোৎসবের উদ্বোধন
৫৭৫ বার পঠিত
রবিবার ● ২৬ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় জাতীয় কবি নজরুলের ১২০তম জন্মোৎসবের উদ্বোধন

---

এস ডব্লিউ নিউজ: 


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মোৎসব এর উদ্বোধন শনিবার সকালে খুলনা উমেশচন্দ্র পাবালিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রশাসন, নজরুল জন্মোৎসব উদযাপন কমিটি এবং জাতীয় কবি নজরুল চর্চা কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি নজরুল ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। নজরুল অসংখ্য গান রচনা করেছেন। তাঁর গানগুলো এখনো সকলের প্রাণে বাজে। আগামী প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। নজরুলকে দেখে নতুন প্রজন্ম কিছু না কিছু শিখতে পারবে। তাঁরা আরও বলেন, যারা ধর্ম ব্যবসায়ী ছিলেন তাদের বিরুদ্ধে কবি নজরুল বিদ্রোহ করে ছিলেন। নজরুল একধারে ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার প্রাবন্ধিক ও অনুবাদ। তাঁর লেখনীর মাধ্যমে সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। নিয়মিত নজরুল চর্চাকে অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান। উমেশচন্দ্র পাবালিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। ধন্যবাদ জানান জাতীয় কবি নজরুল চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, চিত্রাংকন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে প্রায় একশত ৭০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ