মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঈদ আনন্দে পাইকগাছার বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিরে উপচে পড়া ভিড়
ঈদ আনন্দে পাইকগাছার বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিরে উপচে পড়া ভিড়

এস ডব্লিউ নিউজ ॥
ঈদ আনন্দে পাইকগাছার ব্রীজগুলোতে দর্শনার্থিদের উপচে পড়া ভিড় নেমেছিল। বৈরী আবহাওয়ার মধ্য দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঈদের দিন ও তার পরের ২ দিন ব্রীজগুলোতে জনস্রোত দেখা যায়। পাইকগাছা বিনোদনের কোন স্পর্ট না থাকায় ব্রীজগুলিই বিনোদনের কেন্দ্রোবিন্দু হয়ে দাড়িয়েছে। উপজেলা সদরে মধুমিতা পার্ক নামে একটি পার্ক থাকলেও সেখানে কোন বিনোদনের প্রতিবেশ না থাকায় কেউ যায় না। এ কারণে পাইকগাছাবাসীর অনেকেই মধুমিতা পার্কের নাম ভুলতে বসেছে। নদীবেষ্টিত পাইকগাছা উপজেলা সদর পার্শ্ববর্তী ইউনিয়নগুলো ৩টি ব্রীজ দ্বারা যোগাযোগ মাধ্যম তৈরী হয়েছে। পূর্বপাশে শিবসা ব্রীজ, দক্ষিণ পাশে শিববাটী ব্রীজ ও পশ্চিম দিকে কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ (প্রস্তাবিত পিসি রায় ব্রীজ) অবস্থিত। যে কোন উৎসবে এই ব্রীজ ৩টিতে দর্শনার্থিদের বিনোদনের কেন্দ্র হিসাবে পরিণত হয়। পাইকগাছা কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ। ব্রীজ সংলগ্ন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বিনোদনের জন্য ছোট একটি পার্কের মত জায়গা রয়েছে। অনেকেই সেখানে উৎসবে পিকনিক সহ ছোট অনুষ্ঠান করে থাকে। ব্রীজের নীচে কপোতাক্ষ নদে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে কেউ কেউ নৌকা ভ্রমনে মেতে ওঠে। এবারের ঈদে বোয়ালিয়া ফার্ম ও বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিদের উপচে পড়া ভীড় ছিল। দর্শনার্থি মিমি আক্তার জানান, পাইকগাছায় বিনোদনের জন্য কোন পার্ক না থাকায় বোয়ালিয়া ব্রীজ ও ফার্ম এলাকায় ঈদে বান্ধুবিদের নিয়ে ঘুরতে এসেছে। উন্মুক্ত পরিবেশে খুব ভালো লাগছে। ব্রীজে দর্শনার্থিদের ঢল নামায় ব্রীজের উপর ভ্রাম্যমান ছোট ছোট দোকান বসতে দেখা যায়। দর্শনার্থিদের নিরাপত্তার জন্য ব্রীজগুলোতে পুলিশি টহল ব্যবস্থা ছিল।






পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার 