শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী শিক্ষাখাতে বিনিয়োগ বেড়েছে
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী শিক্ষাখাতে বিনিয়োগ বেড়েছে
৬২৫ বার পঠিত
রবিবার ● ৭ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী শিক্ষাখাতে বিনিয়োগ বেড়েছে



এস ডব্লিউ নিউজ: শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে খুলনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শনিবার--- বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। গতানুগতিক সাধারণ শিক্ষা দিয়ে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়, প্রয়োজন প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষা। সরকার কারিগরি শিক্ষাকে ঢেলে সাজিয়েছে। এজন্য সরকার দেশের বিভিন্ন এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছয়শত ২৬টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষাখাতে বিনিয়োগ বেড়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাখাতের অনেক উন্নতি হয়েছে। এখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত নির্মাণ করে যাচ্ছে সরকার। সরকার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে কাজ করছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, পরিচালনা পরিষদ ও শিক্ষার সাথে জড়িত সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান শিক্ষা উপমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দীন হাসান এবং খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তার পরিচালক প্রফেসর শেখ হারুনার রশীদ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার প্রধান, পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যগণ অংশ নেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)