শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

SW News24
রবিবার ● ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
৪৯৮ বার পঠিত
রবিবার ● ১৪ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী



---

এস ডব্লিউ নিউজ:

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সকল শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সঠিক শিক্ষা ছাড়া কোন জাতি সামনে এগুতে পারে না। শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক সফলতা রয়েছে। দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুতের উন্নয়ন।

তিনি শনিবার বিকালে বয়রা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা সরকারি মহিলা কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সকল স্কুল-কলেজে গঠিত মাদকবিরোধী কমিটিগুলোর সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বিশে^র সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার নরীদের জন্য নারীনীতি প্রণয়ন করেছে। বাংলাদেশে নারীর ক্ষমতায়ণের ক্ষেত্রে অনেক এগিয়েছে। নারী ক্ষমতায়ণ ও জেন্ডার সমতাকরণ ত্বরান্বিত করতে তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের নিয়োগ বেড়েছে। প্রধানমন্ত্রী নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনাস্থ ভারতীয় সহাকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ে বিদেশী ভাষা বিশেষজ্ঞ নন্দিতা রায়না এবং খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান কলেজের নবীন বরণ কমিটির আহবায়ক প্রফেসর মোঃ আবদুল জব্বার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবির। এসময় কলেজের উপাধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনার আঞ্চলিক পরিচালক উপস্থিত ছিলেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





শিক্ষা এর আরও খবর

মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ
মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের  ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা

আর্কাইভ