শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার নতুন বাজারের রাস্তা বৃষ্টিতে তলিয়ে যাওয়া পথচারীদের চলাচলে বিগ্ন
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার নতুন বাজারের রাস্তা বৃষ্টিতে তলিয়ে যাওয়া পথচারীদের চলাচলে বিগ্ন
৮২৭ বার পঠিত
বুধবার ● ৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার নতুন বাজারের রাস্তা বৃষ্টিতে তলিয়ে যাওয়া পথচারীদের চলাচলে বিগ্ন

---

এস ডব্লিউ নিউজ:

পাইকগাছায় নতুন বাজার মোড়ের পিচের রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। পানিতে ভিজে রাস্তা পার হতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পানিতে ভিজে রাস্তা পার হতে গিয়ে অনেক সময় বই-খাতা পানিতে পড়ে ভিজে যাওয়ার ঘটনা ঘটছে। পানি নিষ্কাসনের কোন পথ না থাকায় রাস্তার উপর সব সময় ৪-৬ ইঞ্চি পানি জমে থাকে।

উপজেলার নতুন বাজার মোড়ের মেইন রোড থেকে মঠবাটী অভিমুখী পিচে রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। রাস্তার মোড় থেকে প্রায় ১শ মিটার পথ পানিতে তলিয়ে থাকায় চলাচলের মারাত্মক সমস্যা হচ্ছে। পূর্বেই রাস্তার উত্তর পাশ দিয়ে দোকান ঘর গড়ে উঠেছে। দক্ষিণ পাশ দিয়ে রাস্তার পানি বের হয়ে যেত। রাস্তার দক্ষিণপাশে পেরিফেরির হাট। এই হাটটির উন্নয়ন কাজ চলছে। বর্তমানে হাটের সেট ও গলিগুলি ঢালাই দিয়ে নির্মাণ করায় রাস্তা থেকে হাট উঁচু হয়েছে। ফলে রাস্তার পানি নিস্কাসনের কোন পথ নেই। এর ফলে বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে রাস্তা পানিতে ভরে থাকে। এ কারণে পিচের গুণগতমান নষ্ট হয়ে রাস্তাটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জানান, পানি নিস্কাসনের ড্রেন তৈরীর অবস্থা থাকলে ড্রেন তৈরী করা হবে, না হলে ওই অংশটি উচু করে তৈরী করা হবে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানের সহিত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ পানিতে ডুবে থাকার রাস্তাটির পানি দ্রুত নিষ্কাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)