মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যুবলীগ নেতা গৌতমের লাশ বাণিজ্য!
পাইকগাছায় যুবলীগ নেতা গৌতমের লাশ বাণিজ্য!

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় পুলিশের নাম ভাঙ্গিয়ে হতদরিদ্রের লাশ নিয়ে বাণিজ্য করতে যেয়ে বিপাকে যুবলীগ নেতা গৌতম রায়।
জানাজায়, লতা ইউনিয়নের হাড়িয়া শংকর দানা গ্রামের দিনমজুর তারাপদ মন্ডল এর পুত্র সুমন মন্ডল (বাপি) ২১ পেটে ব্যথা জনিত রোগে গত বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। থানা পুলিশ জানতে পেরে পরের দিন পুলিশ তারাপদ মণ্ডলের বাড়িতে যায়। পুলিশ চলে আসার পর ওই গ্রামের বাসিন্দা গৌতম রায় বর্তমান উপজেলা যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরম এর সেক্রেটারি সে থানা পুলিশের কথা বলে মৃতের পরিবারকে ভয় ও চাপ সৃষ্টি করে ছয় হাজার টাকা গ্রহণ করেন। বিষয়টি থানা পুলিশ জানতে পারলে গৌতম রায়কে উল্টো চাপ সৃষ্টি করলে সে ওই টাকা ফেরত দেন বলে থানার দারোগা নকীব জানিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে গৌতম রায় বলেন সব কথা মোবাইল ফোনে বলা যাবে না আমি কাল পাইকগাছা এসে আপনার সাথে দেখা করছি এই বলে ফোনের সংযোগ কেটে দেয়।






মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু 