শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নারী ও শিশু » সকালে স্কুলে যাওয়া শিশুটি বিকেলে ফিরল লাশ হয়ে ডোবায় উপুড় হয়ে পড়ে ছিল শিশুটি
প্রথম পাতা » নারী ও শিশু » সকালে স্কুলে যাওয়া শিশুটি বিকেলে ফিরল লাশ হয়ে ডোবায় উপুড় হয়ে পড়ে ছিল শিশুটি
১১১৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকালে স্কুলে যাওয়া শিশুটি বিকেলে ফিরল লাশ হয়ে ডোবায় উপুড় হয়ে পড়ে ছিল শিশুটি

---

ফরহাদ খান, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার সিঙ্গা গ্রাম থেকে সাত বছরের শিশু রমজানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রমজান সিঙ্গা গ্রামের ইলু শেখের ছেলে।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, বুধবার সকাল ৯টার দিকে শিশু রমজান বাড়ি থেকে স্কুলে যায়। এ সময় তার সঙ্গে আরো দুই সহপাঠী ছিল। তবে স্কুল ছুটির পরও রমজান বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজ করেন। এক পর্যায়ে বিকেলে রমজানদের বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রমজান সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তার শরীরে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। এটা হত্যাকান্ড, না অন্য কারণে রমজানের মৃত্যু হয়েছে; তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে রমজানের খালা লাকি বেগম জানান, প্রায় চার বছর আগে রমজানের মা মাবিয়া বেগম অসুস্থতার কারণে মারা যান। রমজান সৎ মায়ের সংসারে বড় হচ্ছিল। লাকির অভিযোগ, সৎ মা রমজানকে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে।





নারী ও শিশু এর আরও খবর

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)