শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
৮২২ বার পঠিত
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার পূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

জগদ্ধাত্রী শব্দের আভিধানিক অর্থ হলো জগৎ+ধাত্রী। জগতের ধাত্রী, ব্যপ্ত অর্থে দুর্গা, কালিসহ অন্যান্য শক্তিদেবীগণও জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তিদেবী। ইনি দুর্গার অপর রূপ। উপনিষদে এর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। জগদ্ধাত্রী রাবাধনা বিশেজ্ঞত বঙ্গদেশে প্রচলিত।

---

জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দ-ায়মান। দেবীর গাত্রবর্ণ উদিয়মান সূর্যের ন্যায়। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জহদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। জগদ্ধাত্রী প্রতিমায় বাহন সিংহের পদতলে একটি হস্তীমুন্ড থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে জগদ্ধাত্রী দেবী করীন্দ্রাসুর অর্থাৎ মহাহস্তী রূপী অসুরকে বধ করেছিলেন। এ কারণে দেবী জগদ্ধাত্রী করীন্দ্রাসুরনিসূদিনী নামে পরিচিত। দুর্গা পূজার এক মাস পরে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয়।

---

পাইকগাছা উপজেলার গদাইপুরের বোয়ালিয়া, রাড়–লীর বাঁকা ঘোষপাড়া ও দাশ পাড়ায় এবং কপিলমুনির বিভিন্ন মন্দিরে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে প্যান্ডেল ও আলোক সজ্জা করা হয়েছে। পূজা উপলক্ষে মন্দিরগুলোতে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঁকা পূর্ব ঘোষপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপ ও পশ্চিম ঘোষপাড়ায় দৃষ্টিনন্দন দ্বিতল প্যান্ডেলের মধ্যে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাঁকায় ৩টি পূজা মন্দির পাশাপাশি হওয়ায় ব্যাপক আলোক সজ্জা রাতের বেলায় এক জমকালো আলোর উৎসবে পরিণত হচ্ছে। এ ব্যাপারে বাঁকা পূর্ব ঘোষপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপ কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার ঘোষ লাল্টু জানান, ৭ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার দেবীর বিসর্জন, মিষ্টি বিতরণ ও গুরুজনদের প্রনাম করা উৎসবের মধ্যে জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তাছাড়া উপজেলার বিভিন্ন জগদ্ধাত্রী পূজা মন্দির গুলোতে জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)