শুক্রবার ● ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় বিভাগীয় পর্যায়ে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় বিভাগীয় পর্যায়ে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতার উদ্বোধন

এস ডব্লিউ নিউজ: বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিজয় ফুল’ তৈরি, গল্প ও কবিতা, রচনা, কবিতা অবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, দলগত দেশাত্মবোধক এবং জাতীয় সংগীত প্রতিযোগিতার উদ্বোধন শুক্রবার সকালে খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা। মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের ঐতিহ্যগুলো তুলে ধরাই হলো বিজয় ফুলের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতেই গড়ে ওঠবে আগামী দিনের সোনার বাংলাদেশ। শিক্ষার্থীদের সকল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং খুলনা পাবলিক কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মলিন কুমার বাসু।
এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচশত শিক্ষার্থী অংশ নেন।






নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 