বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নারী ও শিশু » শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের একাদশ সভা অনুষ্ঠিত
শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের একাদশ সভা অনুষ্ঠিত

এস ডব্লিউ নিউজ: খুলনা শিশুশ্রম নিরসনে গঠিত ইন্টার এজেন্সি গ্রুপের একাদশ সভা আজ কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেরকারি উন্নয়ন সংস্থা ওর্য়াল্ডভিশন এই সভার আয়োজন করে।
সভায় ওর্য়াল্ডভিশনের জীবনের জন্য প্রকল্পের এ্যাডভোকেসি ও চাইল্ড প্রোটেকশন সমন্বয়কারী রামানুজ চন্দ্র রায় জানান, ইন্টার এজেন্সি গ্রুপের সহযোগিতায় খুলনায় ৫৬২ শিশুকে শ্রম মুক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৬৩ শিশুকে স্কুলেও ভর্তি করা হয়েছে। জীবনের জন্য প্রকল্প আগামী ২০২০ সালে আরও ১৪০ শিশুকে শ্রম মুক্ত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এর সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো: বশির উদ্দিন, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: শাহিনুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা আবুল আলম, সমাজসেবা কর্মকর্তা আইনাল হক খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবী প্রমুখ। স্বাগত এবং ধন্যবাদ জানান ওর্য়াল্ডভিশনের প্রকল্প পরিচালক মাসুদুর রহমান।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ইন্টার এজেন্সি গ্রুপের ৩৬ জন সদস্য অংশ নেন।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্তমতে আগামী ২০২১ সালের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ শ্রম থেকে এবং ২০২৫ সালের মধ্যে সকল ধরনের শিশুশ্রম হতে শিশুদের মুক্ত করতে হবে। এর জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করছে।






ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী 