শনিবার ● ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির বিভিন্ন ইউনিয়নে বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
আশাশুনির বিভিন্ন ইউনিয়নে বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আশাশুনি : আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ঘুর্নিঝড় বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে ‘ডি লায়লা’ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ডি লায়লা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার। উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা ও আশাশুনি সদরের শীতলপুর গ্রামে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাউল, ১ কেজি ডাউল, ১ লিঃ তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়। সঙস্থার নির্বাহী পরিচালক নাজমুন নাহার ত্রাণ সামগ্রী বিতরণকালে ক্ষতিগ্রস্থদেও খোঁজ খবর নেন। অতীতে লায়লা ফাউন্ডেশন অসহায় মানুসের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশ^াস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডি লায়লা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. আব্দুল হামিদ, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, হাসান ইকবাল মামুন, আব্দুল লতিফ, আলিমুল হক, জামে মসজিদের সভাপতি মো. নজরুল ইসলাম ও ইমাম মাওঃ হাফেজ মো. রুস্তম আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 