শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় বর্ণাঢ্য আয়োজনে নর্থ ওয়েস্টার্ন ইউনিভারসিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় বর্ণাঢ্য আয়োজনে নর্থ ওয়েস্টার্ন ইউনিভারসিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
৫৪২ বার পঠিত
সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে নর্থ ওয়েস্টার্ন ইউনিভারসিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

এস ডব্লিউ নিউজ:---

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সপ্তম প্রতিষ্ঠা
বার্ষিকী। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮ টায় সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী
ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশ গ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে
একাডেমিক ভবনে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুভ লগ্নে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন
করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক । এসময় উপস্থিত ছিলেন
বিশ^বিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, বিভিন্ন
বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, প্রক্টর, সহকারি প্রক্টর, অতিরিক্ত পরিচালক জনাব রবীন্দ্রনাথ দত্ত, সহকারি
রেজিস্ট্রার কাজী মোঃ আহসানুল্লাহসহ বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অতিথিবৃন্দ তাদের
বক্তব্যে বলেন, সুচনালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে এক নতুন
দিগন্ত উন্মোচন করেছে। এ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে
অবদান রাখবে। দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে ও অপসংস্কৃতির বিষবাষ্প থেকে রক্ষার অন্যতম হাতিয়ার
হতে পারে এ প্রজন্মের ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে এ
বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ যে কোন অপশক্তির বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন করবে। ছাত্র-ছাত্রী, শিক্ষক,
কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের
সহযোগিতা কামনা করেন উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিক। আনন্দ শোভাযাত্রা শেষে
অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভবনদ্বয়ে বর্ণিল আলোজসজ্জার
ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় ২০১২ সালে প্রতিষ্ঠিত খুলনায় প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি
বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার
আব্দুল খালেক। ২০১৩ সালের স্প্রিং সেমিস্টারে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে
৪ টি অনুষদে ১৪ টি প্রোগ্রাম রয়েছে। উচ্চ শিক্ষা বিস্তাতে প্রতিষ্ঠানটি অনন্য ভুমিকা পালন করে
যাচ্ছে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে

আর্কাইভ