শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » উন্নত দেশ হতে যেমন আর্থিক সমৃদ্ধির দরকার তেমন সামাজিক নির্দেশক ও মূল্যবোধের উন্নয়ন অপরিহার্য মানবাধিকার দিবসের আলোচনায় বিভাগীয় কমিশনার
প্রথম পাতা » বিবিধ » উন্নত দেশ হতে যেমন আর্থিক সমৃদ্ধির দরকার তেমন সামাজিক নির্দেশক ও মূল্যবোধের উন্নয়ন অপরিহার্য মানবাধিকার দিবসের আলোচনায় বিভাগীয় কমিশনার
৫৮৯ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নত দেশ হতে যেমন আর্থিক সমৃদ্ধির দরকার তেমন সামাজিক নির্দেশক ও মূল্যবোধের উন্নয়ন অপরিহার্য মানবাধিকার দিবসের আলোচনায় বিভাগীয় কমিশনার


---
এস ডব্লিউ নিউজ:“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় খুলনাতে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে খুলনার শহিদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে র‌্যালি উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উন্নত দেশ হতে যেমন আর্থিক সমৃদ্ধির দরকার তেমন সামাজিক নির্দেশক ও মূল্যবোধের উন্নয়ন অপরিহার্য। জাতিসংঘের তত্ত্বাবধানে প্রণীত মানবাধিকার সনদে বাংলাদেশ একটি স্বাক্ষরকারী দেশ। পৃথিবীর সকল মানুষ জন্মগতভাবে সমান অধিকারের দাবিদার। বিশে^র প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিতে ও সমঅধিকার প্রদানে আমরা যেন স্বার্থপর না হই। ঈশ^রের সৃষ্টির ওপর কারও হাত নেই। ফলে তৃতীয় লিঙ্গের মানুষকে অবজ্ঞার সুযোগ নেই। সৃষ্টির কটাক্ষ করলে ¯্রষ্টাকে কটাক্ষ করা হয়। উন্নত অবস্থানের ব্যক্তিকে অনুন্নত মানুষদের নিয়েও ভাবতে হবে। সবাইকে নিয়েই উন্নয়নের মহাসড়কে চলা প্রয়োজন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক মুঃ বিল্লাল হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান ও প্রতœতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতাসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত জানান জাতীয় মানবাধিকার কমিশন খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন সুলতানা।

এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা জেলা, মহানগর, মহিলা শাখা, থানা ও ওয়ার্ড শাখার উদ্যোগে ৭১তম বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে নগরীর রয়্যাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা প্রেসক্লাবে এসে শেষ হয়।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)