বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মোংলায় একটি বিদেশী জাহাজে করোনা ভাইরাসে ৩ বিদেশীর মৃত্যুর ‘গুজব’, শহর জুড়ে আতঙ্ক
মোংলায় একটি বিদেশী জাহাজে করোনা ভাইরাসে ৩ বিদেশীর মৃত্যুর ‘গুজব’, শহর জুড়ে আতঙ্ক

মোংলা প্রতিনিধি
মোংলা বন্দরে আসা একটি বিদেশী জাহাজের ৩ ফিলিপাইন নাবিকের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এমন গুজব বৃহস্পতিবার সকাল থেকে দাবানলেরমত ছড়িয়ে পড়েছে মোংলা শহর জুড়ে। আসল ঘটনা ৩ ফিলিপাইন নাবিক করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে থাকতে পারেন বলে করোনা সনাক্ত মেডিকেল টিমের এমন সন্দেহের পর এ গুজব ছড়িয়ে পড়ে।
খবর নিয়ে জানাযায় ‘ বুধবার রাতে চট্টগ্রাম হয়ে ২৪ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মার্সাল আইল্যান্ড পতাকাবাহী জাহাজ ‘এমভি সেরেনি টাস-এন’ মোংলা বন্দরের হারবারিয়া ৩ এ নোঙ্গর করে। এরপর নিয়ম অনুযায়ী জাহাজটিতে করোনা সনাক্ত মেডিকেল টিম জাহাজটিতে প্রবেশ করে। এসময় মেডিকেল টিম ৩ ফিলিপাইন নাবিকের শরীরে তাপমাত্র ১শ ডিগ্রীর উপরে সনাক্ত করে। এটিকে মেডিকেল টিম করোনার প্রাথমিক লক্ষণ হিসেবে সনাক্ত করলে পুরো জাহাজ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর এ আতঙ্ক রুপ নেয় মৃত্যুর ‘গুজবে’। জাহাজটির মোংলার স্টিভিডরস্ গ্রীন এন্টার প্রাইজ ও স্থানীয় শিপিং এজেন্ট ইউনিক মেরিটাইম লিমিটেড।
গ্রীন এন্টার প্রাইজের সুপারভাইজার মো. মাহফুজুর রহমান বলেন‘ বৃহস্পতিবার সকালে পুনরায় মেডিকেল টিম ওই জাহাজে প্রবেশ করেছে । আশার কথা ৩ ফিলিপাইনের মধ্যে দুজনের শরীরের তাপমাত্রা কমতে শুরু করেছে।
তিনি মেডিকেল টিমের বরাত দিয়ে আরো বলেন- করোনায় আক্রান্ত সন্দেহ ভাজন বিদেশী ৩ নাবিকের গায়ের তাপমাত্রা বৃদ্ধি ছাড়া করোনায় আক্রান্ত হওয়ার অন্য কোন উপসর্গ পাওয়া যায় নি। অথচ পুরো মোংলা জুড়ে মৃত্যুর গুজব ছড়িয়েছে। এমনকি চট্টগ্রামে একটি জাহাজে সম্প্রতি এক বিদেশী নাগরিকের হার্ট এ্যাটাকের মৃত্যুকেও এখানে জুড়ে দিয়ে গুজব হচ্ছে যোগ করেন মাহফুজুর রহমান ।






পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন
মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাক্সিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা 