শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে গণধোলাই এর শিকার যুবলীগনেতা রাজ্জাক:থানায় জিডি
কপিলমুনি প্রতিনিধি :খুলনার পাইকগাছার কপিলমুনিতে এলাকাবাসী কর্তৃক গণধোলাইয়ের শিকার হয়েছেন পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটের দিকে কপিলমুনি বাজারের নাছিরপুর মালোপাড়ায়স্থ জয়দেব বিশ্বাসের বরফ করখানার সামনে। তবে সর্বশেষ ঘটনায় পাইকগাছা থানায় তার বিরুদ্ধে একটি জিডি হয়েছে। জিডি ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঘটনারদিন মঙ্গলবার রাজ্জাক তার সাঙ্গ-পাঙ্গদের সাথে নিয়ে রাত ১১.৩০ মিনিটের দিকে জয়দেব বিশ্বাসে বরফকলে হানাদেয়। এসময় দায়িত্বে থাকা বিধানকে ২০ পাটা বরফ দিতে বলে। কিন্তু রাত্র গভীর হওয়ায় বিধান বরফ সকালে দিবে মর্মে জানায়। এসময় রাজ্জাক ও তার পক্ষুরা বিভিন্ন গালিগালাজ পৃর্বক ত্রাস সৃষ্টি করে বিধানকে এলোপাতাড়ীভাবে পেটাতে থাকে। একপর্যায় তার আত্ন চিৎকার শুনে পার্শ্ববর্তী এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজ্জাকসহ তার পক্ষুদের পাকড়াও করে গণধোলাই দেয়। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় একটি জিডি হয়েছে। যার নং- ৬৫৭, তারিখ-১৩/০৫/২০২০।
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে