সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » কৃষি » মোংলায় পরিবেশ বান্ধব টেকসই কৃষি চাষাবাদের অভিজ্ঞতা বিনিময় সভা
মোংলায় পরিবেশ বান্ধব টেকসই কৃষি চাষাবাদের অভিজ্ঞতা বিনিময় সভা

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
বেসরকারি উন্নয়ন সংস্থা বিএএসডির আয়োজনে পরিবেশ বান্ধব টেকসই কৃষি প্রশিক্ষণ ও প্রয়োগের অভিজ্ঞতা বিনিময় সভা ১৪ জুন রবিবার সকালে মোংলার সেন্ট পল্স হলরুমে অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ কুমার বালা। সভায় বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার-উল-কুদ্দুস, উপজেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল, বিএএসডিথর মোংলা এরিয়া ম্যানেজার এডওয়ার্ড এলিও মধু, সাংবাদিক হাসান মাহমুদ, পারমকালচার কৃষক পুলিন রায়, গায়ত্রি রায়, শুক্লা রায় প্রমূখ। সভায় বক্তারা বলেন পারমাকালচার টেকসই কৃষি হলো একটি স্থায়ীত্বশীল উপায় যা পরিবেশ বান্ধব ও দক্ষ উৎপাদন ব্যবস্থা সৃষ্টি করে এবং পৃথিবীর যে কোন স্থানে এর ব্যবহার করা যায়। অভিজ্ঞতা বিনিময় সভায় মোংলার চিলা ইউনিয়নের কাটাখালী গ্রামের কৃষাণী গায়ত্রি রায় বলেন বিএএসডিথর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবছর সবজি চাষে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে বিগত বছরের তুলনায় ৫০/৬০ ভাগ বেশী পেয়েছি। সুতরাং আমি আর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। অভিজ্ঞতা বিনিময় সভায় অর্ধশতাধিক কৃষাণ-কৃষাণি অংশগ্রহণ করেন






পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন 