শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » রাজনীতি » আওয়ামীলীগে কোন চাঁদাবাজদের জায়গা নাই : শাহিন চাকলাদার এমপি
প্রথম পাতা » রাজনীতি » আওয়ামীলীগে কোন চাঁদাবাজদের জায়গা নাই : শাহিন চাকলাদার এমপি
৫১০ বার পঠিত
শুক্রবার ● ৭ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামীলীগে কোন চাঁদাবাজদের জায়গা নাই : শাহিন চাকলাদার এমপি

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে  উপ নির্বাচনে বিজয়ী যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, জনগণকে ভাল রাখতে জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বক্ষনিক কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগে কোন ষড়যন্ত্রকারী দালাল চাঁদাবাজদের জায়গা নেই। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রের যে বীজ বুনেছিলো আজও তা অব্যাহত রয়েছে। আগস্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ভাবে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্রের জাল বিস্তার করে। আমাদেকে একত্রিত হয়ে সেই  ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। কেশবপুরের জনগণ যে বিশ্বাসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি জনগনের সেবক হয়ে তাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। বৃহস্পতিবার বিকালে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা আ.লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালনে কর্মসূচী নির্ধারণের লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, পৃথিবী ব্যাপী করোনা ভাইরাসের মহামারির কারনে এবার আমাদের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়া’র মাধ্যমে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন করতে হবে।
উপজেলা আ.লীগের সভাপতি এস এম রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,যশোর সদর আ.লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর পৌসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শফিকুল ইসলাম মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও মঙ্গলকোট ইউনিয়র আ.লীগের সভাপতি বজলুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যন এইচ এম আমির হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক শেখ ইবাদত সিদ্দিক বিপুল, কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক এড. হোসাইন মোহাম্মাদ ইসলাম, মহিলা আওয়ামীগের সভপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ