শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » শেখ হাসিনাকে নিয়ে ‘অশোভন’ মন্তব্য: পাইকগাছার যুবলীগের নেতাকে বহিষ্কার
প্রথম পাতা » অপরাধ » শেখ হাসিনাকে নিয়ে ‘অশোভন’ মন্তব্য: পাইকগাছার যুবলীগের নেতাকে বহিষ্কার
৫৪৭ বার পঠিত
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনাকে নিয়ে ‘অশোভন’ মন্তব্য: পাইকগাছার যুবলীগের নেতাকে বহিষ্কার

 ---

এস ডব্লিউ নিউজ:

‘আমি শেখ হাসিনার রাজনীতি করি না, এমপি বাবুর রাজনীতি করি’—এমন উক্তি করা খুলনার পাইকগাছা উপজেলা যুবলীগের নেতা আজিজুল হাকিমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা যুবলীগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আজিজুল হাকিমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ১০ আগস্ট উপজেলা যুবলীগের বর্ধিত সভার সিদ্ধান্তের আলোকে জেলা যুবলীগ এ সিদ্ধান্ত নিয়েছে। আজিজুল হাকিম সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে অশোভন বক্তব্য দেন।

বিষয়টি দলীয় নেতাদের দৃষ্টিগোচর হলে যুবলীগের জেলা সভাপতি কামরুজ্জামান জামাল ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামানের নির্দেশক্রমে তাঁকে বহিষ্কার করা হয়।

এসব বিষয়ে কথা বলার জন্য আজ সন্ধ্যায় আজিজুল হাকিমের মুঠোফোনে কয়েকবার কর করা হলেও ধরেননি।

জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান বলেন, আজিজুল হাকিম উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে উপজেলা কমিটি গঠন করার জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটিতে ১ জন আহ্বায়ক ও ৩৭ জনকে সদস্য করা হয়েছিল। দলীয় সভানেত্রীর সম্পর্কে কটূক্তি করায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আজিজুল হাকিম খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সাংসদ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান ওরফে বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁকে পাইকগাছায় আক্তারুজ্জামানের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যেত।

সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় আজিজুল শেখ হাসিনার রাজনীতি করেন না বলে জানান। তিনি সাংসদ বাবুর রাজনীতি করেন বলে মন্তব্য করেন। এই কথাবার্তার অডিও মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করে আজিজুলকে বহিষ্কারের দাবি করা হয়।

এসব বিষয়ে কথা বলার জন্য আজ সন্ধ্যায় আজিজুল হাকিমের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। খুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।





অপরাধ এর আরও খবর

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক

আর্কাইভ