শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রান্ত ঘোষ হত্যাকা-ের ঘটনায় থানায় মামলা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রান্ত ঘোষ হত্যাকা-ের ঘটনায় থানায় মামলা
৫১৩ বার পঠিত
শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রান্ত ঘোষ হত্যাকা-ের ঘটনায় থানায় মামলা

এস ডব্লিউ নিউজ॥

অবশেষে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যাকান্ডের --- ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলা সূত্রে জানা গেছে উপজেলার পুরাইকাটি গ্রামের অচিন্ত ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ(২৪) গত ৭ অক্টোবর ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনায় গড়ইখালীতে যায়। প্রচারনা শেষে রাত ১০টার দিকে প্রান্ত মটর সাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় কয়েকজন যুবক তার পিছুনিয়ে ধাওয়া করে এবং উত্তর খড়িয়া সুকুমার মন্ডলের বাড়ির সামনে সড়কের উপর বাঁশের বেরিকেট দিয়ে রাখে। রাত ১১টার দিকে বাঁশের বেরিকেটের সাথে ধাঁক্কা লেগে প্রান্ত রাস্তায় পড়ে যায়। এ সময় সাইফুর রহমান, আলমগীর, হৃদয় ও বিপ্লব প্রান্তকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরেরর দিন তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪অক্টোবর সন্ধা ৬টার দিকে প্রান্ত’র মৃত্যু হয়। পুলিশ ময়না তদন্ত শেষে মৃত দেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় প্রান্ত’র ভাই অনুপ ঘোষ বাদি হয়ে সাইফুর (২৫), আলমগীর (২৫), হৃদয় (১৮), বিপ্লব (২০) ও ভীম (২০) সহ ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে। যার নং-১২ তাং-১৬-১০-২০২০। এ ব্যাপারে ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ মামলায় ২ জন স্বাক্ষী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ