শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » রাত পোহালে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
প্রথম পাতা » রাজনীতি » রাত পোহালে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
৪৮৭ বার পঠিত
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাত পোহালে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

---

এস ডব্লিউ নিউজঃ

মঙ্গলবার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু  নৌকা প্রতিক ও বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে লড়াই করছেন।   প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠ ও সফল করতে  সকল প্রকার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্তা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। । নির্বাচনে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, ৪ সেকশন কোষ্ট গার্ড ও র‌্যাবের দুটি টিম দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ ভালো। শান্তিপুর্ণ সুষ্ঠ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশাবাদ ব্যক্ত করেছেন।

পাইকগাছা উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলায় মোট ৭৯ টি কেন্দ্রে, ২ লাখ ১৯হাজার ৭১৬ জন ভোটার। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট দিতে সাধারন ভোটারের মধ্যে তেমন কোন সাড়া পড়েনি।ভোটরদের সাথে কথা বলে জানা যায় ভোট কেন্দ্রে যাওয়া বা ভোট দিতে আগ্রহ তেমন একটা নেই।কেন যেন ভোটাররা ভোট দিতে নিরৎসাহী হয়ে পড়েছে। উপজেলার শ্যামনগর গ্রামের ভোটার  মিজার সরদার ,মটবাটি গ্রামের আব্দুস সাত্তার বলেন, ভোট কেন্দ্রে কি করতে যাব, গতবার ভোট দিতে যেয়ে ভোট দিতে পারেনি। তাই ভোট দিতে যাওয়ার ইচ্ছা নেই। ভোটাররা যেন ভোট দিতে নিরৎসাহী ও আগ্রহ হারিয়ে ফেলছেন। তবে অনেকে ধারনা করছে  নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।   গত ১৭ জুলাই গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।আ’লীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু জানান, নির্বাচনের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ বলেন, ভোটাররা ভোট প্রদানের সুযোগ পেলে আমরা জয় লাভ করবো। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে অবাধ ও সুষ্টু নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে





রাজনীতি এর আরও খবর

সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময় পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময়
মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল
পাইকগাছার সোলাদানায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী জনসভা পাইকগাছার সোলাদানায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী জনসভা
মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা
ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল
দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো  - ডা. শফিকুর রহমান দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো - ডা. শফিকুর রহমান
পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়
শ্রীপুরে গণভোটের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা শ্রীপুরে গণভোটের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা

আর্কাইভ