শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিবিধ » সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক কারবারীদের সাথে কোন আপোষ নয় -তালুকদার আব্দুল খালেক
প্রথম পাতা » বিবিধ » সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক কারবারীদের সাথে কোন আপোষ নয় -তালুকদার আব্দুল খালেক
৫৩৯ বার পঠিত
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক কারবারীদের সাথে কোন আপোষ নয় -তালুকদার আব্দুল খালেক

 

 

এস ডব্লিউ নিউজ:

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক কারবারীদের সাথে কোন আপোষ নয়। এরা সমাজ ও দেশের শত্রু। এরা যে দলেরই ছত্রছায়ায় থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। ২০০৯ সালে সরকারের নির্বাচনি অঙ্গিকার দেশকে যে কোন মূল্যে মাদকমুক্ত করা। খুলনাকে মাদকমুক্ত করতে যে কোন কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবো না।

তিনি সোমবার--- দুপুরে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ ও সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকাসক্তি বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, খুলনায় করোনার প্রথম ধাপে সকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় যে কোন সিদ্ধান্ত কঠোরভাবে প্রয়োগ করা হবে। শুধু আইন ও মোবাইলকোর্ট দিয়ে এর প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য সকলের সচেতনতা দরকার। তিনি বলেন, সরকার করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সবকিছু করছে। এক্ষেত্রে বিভিন্ন মসজিদের ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধানের মাধ্যমে করোনাভাইরাস ৭৫ শতাংশ প্রতিরোধ করা সম্ভব। প্রতি ওয়াক্ত নামাজের আগে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে মুসল্লীদের অবগত করানোর জন্য মেয়র ইমামদের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খন্দকার, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গভর্নর আল্লামা মুফতি রুহুল আমিন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুল রাহমান, ইসলামিক ফাউন্ডেশেনের প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম, খুলনা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাঃ মঞ্জুর মোর্শেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মোঃ আবু সালেহ পাটোয়ারী। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচলক মোঃ ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত জানান ইসলামিক ফাউন্ডেশেনর খুলনার বিভাগীয় পরিচালক শাহীন বিন জামান। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও ইমাম পরিষদের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ