শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » পৌর নিবার্চনকে ঘিরে সরগরম মোংলা পোর্ট পৌরসভা
প্রথম পাতা » রাজনীতি » পৌর নিবার্চনকে ঘিরে সরগরম মোংলা পোর্ট পৌরসভা
৬১০ বার পঠিত
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৌর নিবার্চনকে ঘিরে সরগরম মোংলা পোর্ট পৌরসভা

 

---


মোঃএরশাদ হোসেন রনি, মোংলা


পৌর নিবার্চনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে মোংলা পোর্ট পৌরসভা। ২ ডিসেম্বর নিবার্চনী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা  মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এরই মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব মো: জুলফিকার আলী, ইদ্রিস আলী ইজারদার ও এইচ এম দুলাল। জুলফিকার আলী বর্তমান পৌর মেয়র, ইদ্রিস আলী ইজারদার সাবেক উপজেলা চেয়ারম্যান ও এইচ এম দুলাল প্রেসক্লাব সভাপতি এবং মোংলা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি।


উপজেলা নিবার্চন অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা  মো: আব্দুল্লাহ আল মামুুন জানান, সোমবার বিকেল পর্যন্ত পৌর মেয়র পদে ৩ জন এবং ৯টি ওয়ার্ডে পুরুষ ও নারী (সংরক্ষিত ওয়ার্ড) মিলিয়ে এ পর্যন্ত ৩০ জন প্রাথর্ী কাউন্সিলর পদে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন ২০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ জানুয়ারী ভোট গ্রহণ। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভোট গ্রহণ। তবে এবারই প্রথম মোংলা পোর্ট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হতে যাচ্ছে। মোংলা পোর্ট পৌরসভার আসন্ন নিবার্চনে এখানে সাধারণ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৮১ আর নারী ভোটার ১৪ হাজার ৮৪০ জন। এর আগে ২০১১ সালের ১৩ জানুয়ারী অনুষ্ঠিত নিবার্চনে এ পৌরসভায় ভোটারের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৫১জন। ২০১১ সালের ১৩ জানুয়ারী নিবার্চনের পর দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবারের পৌর নিবার্চন। ২০১১ সালের নিবার্চনের পর সীমানা জটিলতার মামলার কারণে এতদিন আটকে ছিল মোংলা পোর্ট পৌরসভার নিবার্চন। তাই দীর্ঘদিন পর নিবার্চন অনুষ্ঠিত হতে যাওয়ায় সকলের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)