সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » পৌর নিবার্চনকে ঘিরে সরগরম মোংলা পোর্ট পৌরসভা
পৌর নিবার্চনকে ঘিরে সরগরম মোংলা পোর্ট পৌরসভা

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
পৌর নিবার্চনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে মোংলা পোর্ট পৌরসভা। ২ ডিসেম্বর নিবার্চনী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এরই মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব মো: জুলফিকার আলী, ইদ্রিস আলী ইজারদার ও এইচ এম দুলাল। জুলফিকার আলী বর্তমান পৌর মেয়র, ইদ্রিস আলী ইজারদার সাবেক উপজেলা চেয়ারম্যান ও এইচ এম দুলাল প্রেসক্লাব সভাপতি এবং মোংলা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি।
উপজেলা নিবার্চন অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুুন জানান, সোমবার বিকেল পর্যন্ত পৌর মেয়র পদে ৩ জন এবং ৯টি ওয়ার্ডে পুরুষ ও নারী (সংরক্ষিত ওয়ার্ড) মিলিয়ে এ পর্যন্ত ৩০ জন প্রাথর্ী কাউন্সিলর পদে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন ২০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ জানুয়ারী ভোট গ্রহণ। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভোট গ্রহণ। তবে এবারই প্রথম মোংলা পোর্ট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হতে যাচ্ছে। মোংলা পোর্ট পৌরসভার আসন্ন নিবার্চনে এখানে সাধারণ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৮১ আর নারী ভোটার ১৪ হাজার ৮৪০ জন। এর আগে ২০১১ সালের ১৩ জানুয়ারী অনুষ্ঠিত নিবার্চনে এ পৌরসভায় ভোটারের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৫১জন। ২০১১ সালের ১৩ জানুয়ারী নিবার্চনের পর দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবারের পৌর নিবার্চন। ২০১১ সালের নিবার্চনের পর সীমানা জটিলতার মামলার কারণে এতদিন আটকে ছিল মোংলা পোর্ট পৌরসভার নিবার্চন। তাই দীর্ঘদিন পর নিবার্চন অনুষ্ঠিত হতে যাওয়ায় সকলের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 