বৃহস্পতিবার ● ৪ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় মামলা: ধর্ষক আটক
পাইকগাছায় গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় মামলা: ধর্ষক আটক

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় মোবাইলে গৃবধূর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘ দিন যাবৎ ধর্ষণের অভিযোগে থানা পুলিশ উপজেলার লতার মুনকিয়া এলাকার শ্রীনিবাস মন্ডলের ছেলে সমীরণ মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী-শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা হয়েছে।
মামলার বিবরণ ও থানা পুলিশ জানায়, উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের নীল কোমল মন্ডল ডুমুরিয়ার একটি মুরগীর ফার্মে শ্রমিক হিসেবে কাজ করেন। সেই সুযোগে প্রতিবেশী ছোট ভাই সমীরণ তার স্ত্রীকে বিভিন্ন সময় কূ-প্রস্তাবসহ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে।
নীল কোমলের স্ত্রী জানান, ঘটনার একপর্যায়ে সমীরণ বিভিন্ন কৌশলে মোবাইলে তার সাথে ছবি তুলে রাখে। পরবর্তীতে তার নগ্ন ছবি ভিডিও ধারণ করে। বিভিন্ন সময় ঐসকল ছবি ও ভিডিও প্রচার ও দূর্বলতার সুযোগে সমীরণ তাকে একাধিকবার ধর্ষণ করে বলেও দাবি তার। তিনি আরো জানান, সমীরণকে মোবাইল থেকে তার নগ্ন ছবি ও ভিডিও মুছে ফেলার অনুরোধ করে তার কাছে মুক্তি চান তিনি। সমীরণ ছবি ও ভিডিও ডিলিট করতে প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করে তার কাছে টাকা দাবি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ৩ মার্চ পাইকগাছা থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন তিনি। যার নং-৩। এঘটনায় থানার এসআই তাকবীর হোসাইন সমীরণকে গ্রেফতার করেছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালো প্রেরণ ও আসামী সমীরণকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।






মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ 